শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
বুধবার, ২৯ আগস্ট, ২০১২
সোমবার, ২৭ আগস্ট, ২০১২
শনিবার, ২৫ আগস্ট, ২০১২
মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২
বুধবার, ৮ আগস্ট, ২০১২
রবিবার, ৫ আগস্ট, ২০১২
মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২
সোমবার, ৩০ জুলাই, ২০১২
রবিবার, ২২ জুলাই, ২০১২
বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২
মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
শনিবার, ২৩ জুন, ২০১২
বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
শুক্রবার, ১৫ জুন, ২০১২
বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২
বুধবার, ১৩ জুন, ২০১২
শুক্রবার, ১ জুন, ২০১২
চারের সমাচার
এক্কাগাড়ি ছুটছে ওই নতুন দিকের রাজপথে,
জীবন আবার নতুন করে তেপান্তরের ঘূর্ণিপাকে;
সকালবেলার রোজনামচা ঘিরছে তোমার জীবনটাকে,
নতুন সকাল খুঁজবে নাকি নতুন করে নতুন ভাবে ll
জীবন আবার নতুন করে তেপান্তরের ঘূর্ণিপাকে;
সকালবেলার রোজনামচা ঘিরছে তোমার জীবনটাকে,
নতুন সকাল খুঁজবে নাকি নতুন করে নতুন ভাবে ll
-----------ইন্দ্রনীল
শনিবার, ২৬ মে, ২০১২
মঙ্গলবার, ২২ মে, ২০১২
মঙ্গলবার, ১৫ মে, ২০১২
সোমবার, ১৪ মে, ২০১২
রবিবার, ১৩ মে, ২০১২
বুধবার, ৯ মে, ২০১২
সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২
গৃহিনী-চৈত্রসেল
গরমেতে হাঁসফাঁস গৃহিনীরা একমাস..
দুপুরেতে জটলা সাথে আছে পোটলা,
সংসার সব ভুলে.. নাওয়া খাওয়া সব তুলে
ওরে বনা, ওরে মিঠু..কে কোথায় আছিস?
এ যে ভিষণ সময় হবে না যে মিস!
ধরছে ট্যাক্সি… ধরছে বাস,
এ যে চৈত্র মাস I
ছেলের টিফিন বাক্স কর্তার নিত্য হর্ষ-
দুপুর বেলা অবসরে গড়িয়া হাটের মোড়ে,
দোকানির দরবার গৃহিনীর হাহাকার…
আটশ নয় শুধু আশি থেকে একশর কারবার,
ঘামে প্যাঁচ ভিড়ে চাপ সব নিয়ে বাপরে বাপ
তবুও কেনার মেল
এ যে চৈত্র সেল I
শাড়ি আছে আছে শালওয়ার,
প্যান্ট আছে আছে জামা..
বাকি কিছু নেই আর,
জামা জুতো প্রসাধনী
চৈত্র সেল যেন সোনার খনি I
দোকানিরা মৃদু হাসে দাম রাখে মহাকাশে,
সেল এ দিলে দামে কম,
গৃহিনী আর রিডাকসান:
সমার্থক খুব আসান I
গৃহিনীরা খুব খুসী,
নকল দাম জিনিস বেশী,
খুব আপসোস সময়ের দোষ..
ছেলের স্কুল ফেরা কর্তার গুম মারা
বিদায় নেওয়ার পালা,
সাঙ্গ করি, কেনার খেল
শেষ হলো আপামর গৃহিনীর চৈত্র সেল I
মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
হায়! রে - স্বাধীনতা
----ইন্দ্রনীল বিশ্বাস
চা এর ভাঁড় - আমার স্বাধীনতা
মেয়ের জলরং - আমার স্বাধীনতা
লোকাল ট্রেন - আমার স্বাধীনতা
ফেসবুক - আমার স্বাধীনতা
যন্ত্রনা - আমার স্বাধীনতা
চুপকথা - আমার স্বাধীনতা
হেরে যাওয়া - আমার স্বাধীনতা
না বোঝা – আমার স্বাধীনতা
না প্রশ্ন - আমার স্বাধীনতা
না পাওয়া - আমার স্বাধীনতা
জেগে থাকা - আমার স্বাধীনতা
আমি - আমার স্বাধীনতা
ভালবাসা - আমার স্বাধীনতা
প্রত্যাখান - আমার স্বাধীনতা
পরাধীনতা - আমার স্বাধীনতা
---মৃত্যু---
আমাদের স্বাধীনতা I
মেয়ের জলরং - আমার স্বাধীনতা
লোকাল ট্রেন - আমার স্বাধীনতা
ফেসবুক - আমার স্বাধীনতা
যন্ত্রনা - আমার স্বাধীনতা
চুপকথা - আমার স্বাধীনতা
হেরে যাওয়া - আমার স্বাধীনতা
না বোঝা – আমার স্বাধীনতা
না প্রশ্ন - আমার স্বাধীনতা
না পাওয়া - আমার স্বাধীনতা
জেগে থাকা - আমার স্বাধীনতা
আমি - আমার স্বাধীনতা
ভালবাসা - আমার স্বাধীনতা
প্রত্যাখান - আমার স্বাধীনতা
পরাধীনতা - আমার স্বাধীনতা
---মৃত্যু---
আমাদের স্বাধীনতা I
সোমবার, ৯ এপ্রিল, ২০১২
উদাসী হাওয়ার গান
- ইন্দ্রনীল বিশ্বাস
তোমার আকাশটা যে মাপা,
তোমার সুয্যিটা যে আঁকা-
তোমার পথটা এলোমেলো,
তুমি হাঁটছ একা একা I
হারিয়ে গেছ তুমি,
হঠাৎ নতুন করে দেখা-
পারলে আবার হেসো,
আবার ভালোবেসো I
তোমার রং তুলি,
ক্যানভাস যে ফাঁকা….
তোমার সুয্যিটা যে আঁকা-
তোমার পথটা এলোমেলো,
তুমি হাঁটছ একা একা I
হারিয়ে গেছ তুমি,
হঠাৎ নতুন করে দেখা-
পারলে আবার হেসো,
আবার ভালোবেসো I
তোমার রং তুলি,
ক্যানভাস যে ফাঁকা….
আমরা সবাই খুঁজি তাকে,
তাকে যায় না তো আঁকা I
তাকে যায় না তো আঁকা I
টুকরো হওয়া কাঁচে,
নতুন কথা লেখা-
নতুন কথা লেখা-
সুয্যি মামা ডাকে,
ওই নতুন পথের বাঁকে……….
ওই নতুন পথের বাঁকে……….
নীরব ভাষা “ট্রিরিং-ট্রিরিং”
----ইন্দ্রনীল বিশ্বাস
জানো কত শতাব্দী আমি আগলে রেখেছি-
তোমাদের সাত কাহন,
তোমার নতুন আপিস, প্রমোশন;
আরো অনেক কিছুর বাহন I
ট্রান্ককল, ঘোড়ার গাড়ি, প্রথম ছেলে,
দুরের চিঠি,মায়ের হাত;
সজল চোখ, অনুভবের হাসি, পিঠে-পুলি,
সবাই খুশি, মনের আঁতাত I
দাদুর হাতের পরশ, দাদির কথা,
হারিয়ে যাওয়া স্মৃতি মেদুর, অনেক ব্যথা I
প্রথম যেদিন দাদুর ঘর, আপনজন হলো পর,
দাদির কান্না অনেকদিন;
আমার ভাষা, আমার কথা, আমার ছবি,
শুধুই বাজি “ট্রিরিং-ট্রিরিং” II
প্রথমবার অনেকক্ষণ বেজেছিল টেলিফোন,
খবর শুধুই চোখের জল;
দাদুর ছবি, দাদির খাট, ফুলের মালা,
বালাইষাট, সবার তখন লম্বা লাইন I
আমার কথা নাই বা হলো,
রিং এর ভাষা হারিয়ে গেল;
আমি তোমার বাতিল করা,
পুরনো সেই ল্যান্ডলাইন II
নতুন রং, নতুন বালিশ,
নতুন লোকের পুরনো ঘর;
সবার চোখে একই কথা,
পুরনো কে বাতিল কর,
নতুন কে আপন কর
সেই থেকে তুমি আজ মোবাইল I
নতুন বাড়ি, হারানো আবেগ,
অনেক নতুন রিংটোন;
তুমি তো মোবাইল ফোন I
তোমার নাকি বিশাল মাথা,
অনেক কথা, অনেক বোঝা-
তুমি শুধু জমিয়ে রাখো,
তোমার সাথ ছাড়লে নাকি,
সবার মাথা শুধুই ফাঁকা II
বড্ড দেমাক রূপের গরম,
কথা বলায় নেই যে শরম I
তার বিহীন মনের কথা
আবেগহীন তত্বকথা I
জানি তুমি একটা পুশ,
ডিনামাইট বা নিরঙ্কুশ I
একি! তোমার চোখে
রং বদল,
নতুন মডেল তুমি নকল I
ইতিহাসের আবার শুরু,
তুমি আমি একই ঘরে-
নতুন করে আস্তাকুঁড়ে I
সবার আবার মন কেমন,
নতুন ফোনে পুরনো টোন I
হাসছি মোরা আস্তাকুঁড়ে,
নতুন মডেল যাকেই নিন,
নীরব ভাষা “ট্রিরিং-ট্রিরিং” II
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






























